শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ঢাবি ভিসিসহ ২০ শিক্ষক ভ্যাকসিন নিচ্ছেন রোববার

  |   শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের মূল কর্মসূচি শুরু হচ্ছে রোববার। আর এই কর্মসূচির অংশ হিসেবে টিকা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ প্রতিষ্ঠানটির ২০ শিক্ষক।

রোববার সকাল নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে তাদের এই টিকা প্রদান করা হবে।

করোনা টিকা নেওয়ার বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান যুগান্তরকে বলেন, সরকারকে ধন্যবাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিনেশনের আওতায় আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য সবাই এই প্রক্রিয়ায় আসবে। প্রত্যাশা থাকবে, আমাদের শিক্ষার্থীরাও যেন টিকা পায়, সেটির জন্য আমাদের বিশেষ আহ্বান থাকবে।

তিনি আরও বলেন, একইসঙ্গে আমাদের ভাবতে হবে টিকা কোনোক্রমেই আমাদের মাস্ক পরিধান করা, শারীরিক দূরত্ব বাজায় রাখা, নিয়মিত হাত ধোয়ার বিকল্প নয়। আর পৃথিবী থেকে ভাইরাস নির্মূল হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হবে।

সার্বিক বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া যুগান্তরকে বলেন, আমিসহ আমাদের ২০ জন শিক্ষক ভ্যাকসিন নেবেন। এদের মধ্যে রয়েছেন- উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাক ড. এএসএম মাকসুদ কামাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক চৌধুরী একে আজাদ চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক দিবা হোসেন, অধ্যাপক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office