শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো'র নির্বাচন

তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কানাডার টরেন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এ্যাসোয়িশেন অব টরেন্টোর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিন বছর ব্যাপী নির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের লক্ষে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হলে প্রতিদ্বন্ধি দুই প্যানলের সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তন্মধ্যে আলোচনায় রয়েছে তুহিন-তানবীর-এজাজ পরিষদ। এই পরিষদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে গত ২৭ এপ্রিল রাতে কানাডার একটি অভিজাত রেষ্টুরেন্টে তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। ওই সভায় পরিষদের সকল সদস্যরা সততা, স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা, জালালাবাদবাসী হাতে হাত, ঐক্যে হবে বাজিমাত বলে স্লোগান দিয়ে নিজেদের পরিষদকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তুহিন-তানবীর-এজাজ পরিষদের সকল প্রার্থীরা তাদের পরিচিতি সভায় কানাডার টরেন্টোতে বসবাসরত সকল বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ ও ভোটারদের কাছে জালালাবাদ এসোসিয়েশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে সেটি বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কানাডিয়ান সমাজে নবাগতদের (অভিবাসী, শরণার্থী এবং অস্থায়ী বাসিন্দা) স্থায়ীভাবে বসবাস ও একীভূত হতে সহায়তা করার জন্য সমন্বিত ও বিনামূল্যে সহায়তা প্রদান করা হবে। এছাড়া আরো বেশ কিছু কার্যক্রমের মধ্যে রয়েছে-ওরিয়েন্টেশন সেশন: কানাডায় জীবনযাপন, কানাডিয়ান সংস্কৃতি, আইন, বাসস্থান এবং কমিউনিটি সেবা সম্পর্কে তথ্য প্রদান করা ডকুমেন্ট সহায়তা: পার্মানেন্ট রেসিডেন্স (PR) কার্ড, নাগরিকত্ব আবেদন, ওয়ার্ক পারমিট এবং চাইল্ড ট্যাক্স বেনিফিটের ফর্ম পূরণে সহায়তা করা হবে।

অনুবাদ ও ব্যাখ্যা সহায়তা: ইংরেজিতে সেবা গ্রহণে নবাগতদের সহায়তা প্রদান। কর্মসংস্থান-সম্পর্কিত সেবা চাকরি খোঁজার সহায়তা, রেজুমে ও কভার লেটার প্রস্তুতির উপর কর্মশালা। নেটওয়ার্কিং ও মেন্টরশিপ: পেশাজীবীদের জন্য জব ফেয়ার ও নেটওয়ার্কিং ইভেন্ট। ভাষা প্রশিক্ষণ: ইংরেজি ভাষা শিক্ষা (ESL) বা কানাডায় নবাগতদের জন্য ভাষা নির্দেশনা (LINC) ক্লাস। মানসিক স্বাস্থ্য সহায়তা: কাউন্সেলিং, সংকটকালীন সহায়তা ইত্যাদি। স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে সহায়তা: ডাক্তার খুঁজে পাওয়া, প্রাদেশিক স্বাস্থ্য কার্ড (যেমন OHIP) এর জন্য নিবন্ধন এবং চিকিৎসা সেবা সম্পর্কে বোঝাতে সহায়তা করা হবে। নারী ও সিনিয়রদের জন্য সেবা: নবাগত নারী ও বয়স্কদের জন্য বিশেষায়িত প্রোগ্রাম করা হবে।

 

তুহিন-তানবীর-এজাজ পরিষদে শীর্ষ পদের মধ্যে সভাপতি পদে ইন্তেখাব চৌধুরী তুহিন, নির্বাহী সহ-সভাপতি তানবীর চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক এজাজ আহমদ চৌধুরী প্রতিদ্বন্ধিতা করছেন। অন্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি শুভ বণিক, এ এম মাছি চৌধুরী, আমান উল্লাহ, মোস্তাক চৌধুরী, যুগ্ম সম্পাদক কানন আহমদ, অলিউর রহমান লিমন, কোষাধ্যক্ষ এম ইফতেখার আহমদ কুহেল, সহ কোষাধ্যক্ষ মাহবুব আহমদ সজিব, সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান চৌধুরী ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক মাহদী হাসান সুমন, সমাজকল্যাণ সম্পাদক অয়ন দেব রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবু শাহ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, সহ ক্রীড়া সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমিত রায়, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা তাহমিদা, যুব শিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান রনি, নির্বাহী সদস্য পদে কাশেম আহমেদ জয়, আহমেদ রিপন, আব্দুল মতিন মিনুস।

 

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতাকারী এজাজ আহমেদ চৌধুরী হলেন মৌলভীবাজারের কুলাউড়ার প্রবীণ শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি উচ্চ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল বাছিত চৌধুরীর সন্তান। এজাজ আহমদ চৌধুরী জালালাবাদ এসোসিয়েশন অফ টরেন্টোর বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি কানাডিয়ান ইমিগ্রেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং কমিশনার অফ ওয়াথ। তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে উৎপাদন ও প্রযুক্তি বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। কানাডা থেকে বিপণন ও ব্যবস্থাপনা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও কানাডিয়ান অভিবাসন আইন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

এজাজ আহমদ চৌধুরী বলেন, কানাডার টরেন্টোতে বসবাসরত সকলের সমর্থন নিয়ে প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়শেনের নির্বাচনে তুহিন-তানবীর-এজাজ পরিষদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এই সংগঠন আমাদের গর্ব, আমাদের ঐক্যের নিশান। আর প্রবাসে আমাদের শেকড় ধরে রাখার জন্য একটি প্ল্যাটফর্ম। আমাদের পরিষদ নির্বাচিত হলে আমরা কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মান আরও শক্তিশালী করবো। তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি আর নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম বৃদ্ধি করা হবে। আপনাদের পরামর্শ ও মতামত নিয়ে নতুন নতুন সামাজিক ও চ্যারিটেবল উদ্যোগ গ্রহণ করা হবে যাতে মানুষ উপকৃত হয়। সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ আর জবাবদিহিমূলক করা হবে। আপনাদের একতা, সমর্থন আর দোয়াই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোকে আরও অনেক দূর এগিয়ে যাবো।

এই নির্বাচনকে ঘিরে কানাডায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চলছে নানা আলোচনা। সময় যত ঘনিয়ে আসছে ততই ভোটের উত্তেজনা বাড়ছে। টরেন্টোতে বাঙ্গালী কমিউনিটির উন্নয়ন ও বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশনের সার্বিক উন্নয়নে তুহিন-তানবীর-এজাজ পরিষদের সকল প্রার্থীরা এসোসিয়েশনের সকল ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন সেবামূলক বিষয়ে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন আজফর আহমদ সৈয়দ। নির্বাচন কমিশনার হলেন, লায়েক চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেইন, শ্রী শঙ্কু পুরকায়স্থ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office