শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নাশকতা ও হত্যার ঘটনায় মামলা

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নাশকতা ও হত্যার ঘটনায় মামলা

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দ-বিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয় । তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোনার আবদুর রশিদ ঢালী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office