শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

‘তোমরা কেন মরতে চাও’, রুশ সেনাদের উদ্দেশ্যে জেলেনস্কি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনে হামলার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন বক্তব্য প্রদান করছেন। কখনো টেলিভিশনে কখনো-বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার জনগণ, দেশটির সেনা এবং সেনাদের মায়েদের উদ্দেশ্যে কথা বলেছেন।

এবার রুশ সেনাদের কাছে তিনি জানতে চাইলেন, তারা কেন মরতে চায়।

স্থানীয় সময় মঙ্গলবার টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ সেনাদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলেন, তোমরা সবকিছুই বুঝ। ইউক্রেনে তোমরা কিছুই পাবে না, শুধু প্রাণ নেওয়া ছাড়া।
জেলেনস্কি বলেন, তোমরা সংখ্যায় অনেক, কিন্তু তোমাদের জীবনও নেওয়া হবে। এ সময় রুশ সেনাদের কাছে প্রশ্ন রেখে বলেন—তোমরা কেন মরতে চাও, কিসের জন্য?

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আমি জানি তোমরা বাঁচতে চাও। আমরা জেনেছি তোমরা এই অর্থহীন যুদ্ধ, অপমান এবং তোমাদের দেশ নিয়ে চিন্তা করছো। তোমাদের নিজেদের ভেতর কথোপকথন, পরিবারের সঙ্গে টেলিফোন; সবই আমরা শুনছি। আমরা বুঝছি, তোমরা কি চাও।

ইউক্রেনের জনগণের পক্ষ থেকে জেলেনস্কি রুশ সেনাদের একটি প্রস্তাব দেন । সেটা হলো—আত্মসমর্পণ করলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়া ৮০টি যুদ্ধবিমান হারিয়েছে দাবি করে জেলেনস্কি বলেন, শিগগিরই ভূপাতিত রুশ হেলিকপ্টারের সংখ্যা ১০০-তে পৌঁছাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office