শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

তৌহিদ-কনার ঈদের গান ‘রোদ্দুরে’

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৌহিদ-কনার ঈদের গান ‘রোদ্দুরে’

সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। তার সুমিষ্ঠ কণ্ঠে বহু গান এদেশের শ্রোতাদের মন জয় করেছে। অডিও কিংবা চলচ্চিত্র; সবখানেই কনার গানের জয়জয়কার। বিশেষ করে সিনেমায় গেল কয়েক বছর ধরেই তিনি গান করে যাচ্ছেন চাহিদার শীর্ষে থেকে। সেই কনা রোজার ঈদে থাকছেন নতুন গান নিয়ে।

এই গানের শিরোনাম ‘রোদ্দুরে’। তার সঙ্গে গানটিতে যৌথ কণ্ঠ দিয়েছেন তৌহিদ। এটি তৌহিদের গাওয়া দ্বিতীয় গান। এর আগে তিনি গেল বছর গেয়েছিলেন ‘খুব যতনে’ শিরোনামের গান।

এবার তিনি কনার সঙ্গে গাইলেন ‘রোদ্দুরে’। সোমেশ্বর অলির গীতিকবিতায় গানটিতে সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানের মিক্স মাস্টারিংয়ে ছিলেন আশিক মাহমুদ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘রোদ্দুরে’ গানটি প্রকাশ হয় ভিডিও আকারে। এস আর ফিল্মসের আয়োজনে গানচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে কনা বলেন, ‘চমৎকার মিষ্টি কথায় সাজানো, অসাধারণ সুর ও সংগীত আয়োজনে আমার এবং তৌহিদ ভাইয়ের কণ্ঠে এই গানটি আশা করছি সবার মন ছুঁয়ে যাবে।’

গায়ক তৌহিদ বলেন, ‘এই গানের গীতিকার ও আমার সহশিল্পী দুজনই এমন মানুষ যাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। ঈদের গান হিসেবে ‘রোদ্দুরে’ সবার হৃদয় ছুঁয়ে যাক সেই প্রত্যাশা করছি।’

গানচিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এর সুর ও সংগীত পরিচালক আকাশ মাহমুদও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office