শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

দর্শক টানছে সোনাক্ষীর প্রথম ওয়েব সিরিজ ‘দাহাদ’

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১২ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দর্শক টানছে সোনাক্ষীর প্রথম ওয়েব সিরিজ ‘দাহাদ’

সংগৃহীত ছবি

ওয়েব সিরিজের মধ্যে থ্রিলারই প্রথম পছন্দ বেশিরভাগ দর্শকের। আর সেটি যদি কপ থ্রিলার অর্থাৎ পুলিশ কর্মীদের নিয়ে বানানো হয় তবে দর্শক একেবারে মুখিয়ে থাকেন সেটি মুক্তির আশায়। এদিকে সোনাক্ষী সিনহার প্রথম ওয়েব সিরিজ ডেবিউ নির্মিত হয়েছে পুলিশের গল্প নিয়ে। তাই অ্যামাজন প্রাইমের নতুন সিরিজ ‘দাহাদ’র মধ্যে দর্শক টানার সব উপাদানই মজুত রয়েছে।

অন্যান্য সিরিজের সঙ্গে দাহাদকে অনেকভাবে আলাদা করা যায়। অন্যান্য থ্রিলারের মতো এই ছবিতে কোনও সাইকোপ্যাথ নেই, তেমন সাংঘাতিক মারামারির কোনও অ্যাকশন দৃশ্য নেই, এমনকি কোনও দর্শককে উত্তেজিত করার মতো ধাওয়া করার দৃশ্যও নেই। তবে যেটা আছে সেটাকে ফেলুদার ভাষায় বললে হতো ‘মগজাস্ত্র’। রিমা কাগতি ও জোয়া আখতার যত্ন করে গড়ে তুলেছেন সোনাক্ষীর পুলিশ অফিসার অঞ্জলি ভাটি চরিত্রটি।

যেকোনও থ্রিলার তখনই টানটান হয় যখন অপরাধের গভীরে যাওয়া শুরু হয়। ঠিক সেই কাজটাই শুরু থেকেই করেছেন সোনাক্ষীর চরিত্রটি। রাজস্থানের মাণ্ডাওয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রয়েছেন অঞ্জলি। সেখানেই পাবলিক টয়লেটে ও গ্রামের বিভিন্ন জায়গায় একাধিক আত্মঘাতী হওয়া মহিলার মৃতদেহ আবিষ্কার হতে থাকে পরপর। সেই ঘটনাগুলো প্রতিটি একে অন্যের সঙ্গে সম্পর্কিত এমনটাই অনুমান করেন সোনাক্ষী। সবগুলো আত্মহত্যার মধ্যে রয়েছে একটি বিশেষ প্যাটার্ন, মনে করেন অঞ্জলি।

আটটি পর্বের সিরিজের প্রথম দুটি পর্বের মধ্যেই দর্শক জেনে ফেলেন যে অপরাধী আসলে কে। তবে সেই মানুষকে চিহ্নিত করতে পেরোতে হয় আরও অনেকগুলো পর্ব। পাশাপাশি, একজন মহিলা পুলিশকে উর্দি গায়ে চড়ানোর পর যে কত রকমের সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, এই সিরিজে সেটিও ফুটিতে তোলা হয়েছে। সব মিলিয়ে সোনাক্ষী, বিজয় বর্মা, সোহম শাহ অভিনীত দাহাদের টানটান আট পর্ব উপভোগ করবেন মনস্তাত্বিক থ্রিলার পছন্দ করা দর্শকরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office