শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?

বিনোদন ডেক্স   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?

সংগৃহীত ছবি

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু দীপিকা পাড়ুকোনের। ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের বিপরীতে ছিলেন নবাগতা দীপিকা। ওই ছবিতে বলিউড বাদশার সঙ্গে জুটি বেঁধে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই থেকে শুরু এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ থেকে শুরু করে হালের ‘পাঠান’, ‘জওয়ান’-এও দেখা জুটি হিসাবে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে।

পর্দায় তাদের রসায়ন প্রায় প্রশ্নাতীত। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দীপিকা-শাহরুখের রসায়নে এতটুকুও প্রভাব পড়েনি। বরং, দিন দিন আরও জমাট হচ্ছে তাদের সমীকরণ। পর্দায় এত জমজমাট সমীকরণ সত্ত্বেও বাস্তবে কখনও সুযোগ পেলেও নাকি দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন জানেন?

তার কাছে দীপিকা ভীষণ ‘স্পেশাল’, তা নিজের মুখেই একাধিকবার স্বীকার করেছেন বাদশা। শুধু স্পেশালই নন, দীপিকা শাহরুখের ‘লাকি চার্ম’ ও বটে। দীপিকা থাকলেই শাহরুখের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে, এমনটাই বিশ্বাস শাহরুখের।

তবু দীপিকার সঙ্গে কেন প্রেম করতে রাজি নন শাহরুখ? ‘কফি উইথ করণ’-এর এক পর্বে করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেছিলেন, দীপিকা না সোনম— সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করবেন তিনি? সময় নষ্ট না করেই শাহরুখ উত্তর দেন, ‘আমি ওদের দুজনের সঙ্গেই প্রেম করতে রাজি হতাম, যদি না ‘কফি উইথ করণ’-এ ওদের পর্বটা না দেখতাম। এখন তো আমি ভয় পাচ্ছি! প্রেমের পরে বিচ্ছেদ হলে ওরা যদিও ওইভাবে আমার নামে নিন্দা করে, তা হলে তো আমি মরেই যাব!’

প্রসঙ্গত, রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পর করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর কফি আড্ডায় এসেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপূর। বলিপাড়ায় কানাঘুষো, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সোনমের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীরের। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। এমনকি, ওই অনুষ্ঠানে দীপিকা এমন মন্তব্যও করে বসেন যে, রণবীরের নাকি কন্ডমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিৎ। হাসতে হাসতে দীপিকার কথায় সায় দিয়েছিলেন সোনমও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office