শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

সংগৃহীত ছবি

দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু। এ উৎসবে প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে পুরান ঢাকার বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ। ১৪ অক্টোবর মহালয়ার আগেই শেষ করতে হবে প্রতিমা তৈরি। ফলে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দেবী দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে আকৃতি দিতে ঘাম ঝরাচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার বাংলা বাজার, শাঁখারী বাজারে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা শিল্পী আর সহযোগীরা মিলে বানাচ্ছেন দুর্গাপূজার প্রতিমা। মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিমা। এরপর এতে দেওয়া হয় রঙ।

শারদীয় দুর্গা পূজায় এক সেট প্রতিমার জন্য দেবী দুর্গা ও তার চার সন্তান- সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে বানানো হয়ে থাকে। পাশাপাশি থাকে অসুর, সিংহ, হাঁস, প্যাঁচা ও সাপ।

বাংলা বাজার শিরিস দাস লেনের বল্লভ জিঁউ মন্দিরে বানানো হচ্ছে ১২টি দুর্গাপূজার সেট। সেখানে কাজ করছেন বলাই চন্দ্র চন্দ্র পাল। তিনি বলেন, এ বছর ১২টি কাজের অর্ডার পেয়েছি। বেশিরভাগ ঢাকার বিভিন্ন পূজামণ্ডপের। ঢাকার বাইরে থেকে দুটি অর্ডার পেয়েছি। পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমার প্রতিমার কাজ প্রায় শেষ, এখন শুধু রঙ দিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পালা।

তিনি আরও বলেন, করোনার পর মাটি-খড়ের দাম বেড়ে গেছে। এখন প্রতি সেট প্রতিমার জন্য ৭০ হাজার টাকা নেই। দাম নির্ভর করে প্রতিমার ছোট-বড় ও ডিজাইনের ওপর।

এসময় পাশে বসে দেবী দুর্গাকে সাজাচ্ছিলেন নিতাই পাল। তিনি বলেন, এই পেশায় কাজ করে পূজার উৎসবের সময়ই শুধু আনন্দ। সারাবছর তেমন কাজ থাকে না। বাকি দিন কষ্ট করে চলতে হয়। তরুণরা আসতে চান না এ পেশায়। আমরা যারা আগে থেকে শিখেছি তারাই প্রতিমা বানাচ্ছি।

শাঁখারী বাজারে শিমুলিয়া শিল্পালয়ের পল্টন পাল বলেন, আমাদের দোকান ছোট। দুই-তিনজন মিলে কাজ করি। এখন দুর্গাপূজায় কাজ কম। তবে বছরের অন্যান্য সময় সরস্বতী পূজা, কালী পূজা, অন্যান্য পূজার জন্য প্রতিমা তৈরি করি।

শাঁখারী বাজারের প্রতিমা শিল্পী হরিপদ পাল। তিনি ৩০ বছর ধরে এ পেশায় জড়িত। অসুস্থ হয়ে গেছি। এখন আর আগের মতো কাজ করতে পারি না। অনেক অর্ডার আসে, কাজ করার সেই শক্তি নেই। দুজন সহযোগী নিয়ে কাজ করছি। এবার নিজেদের পূজামণ্ডপের জন্য, আর লক্ষ্মীবাজারের একটি মণ্ডপের জন্য বানাচ্ছি।

হরিপদ পাল বলেন, অন্যান্য জিনিসের মতো খড়-মাটির দাম বেড়ে যাওয়ায় এখন খরচ বেড়েছে। এছাড়া প্রতিমা তৈরির কাজ এখন কেউই শিখতে চায় না। এ পেশায় কাজের অভাব। দুর্গাপূজা ছাড়া বছরের অন্যান্য দিন শিল্পীদের বসে থাকতে হয়।

আগামী ১৪ অক্টোবর মহালয়া, চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। এরপর ২০ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office