শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামী দুই মৌসুমের জন্য ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে নতুন মালিকানায় দেখা যাবে। গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। তবে এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে। আর এবার ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুজনের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুর্দান্ত ঢাকা।

এদিকে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের সঙ্গেই আলোচনা চলছে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষের। গেল আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে তাসকিন আহমেদ, নাসির হোসাইন, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুনের মতো খেলোয়াড়রা খেলেছিলেন।

অন্যদিকে এবার ড্রাফটের বাইরেও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দল গোছাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

এর আগে, বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজির দল গঠনের জন্য প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ১২টায় শুরু হবে তালিকাভুক্ত খেলোয়াড়দের নিলাম।

সূচি অনুযায়ী, আগামী বছরের ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের দশম আসরের। গত আসরের মতো এবারও বিপিএলে অংশ নেবে মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি। ইতোমধ্যেই দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

উল্লেখ্য, গত আসরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বণ্টনের সময়ে প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে ৩ বছরের চুক্তিতে ঢাকার মালিকানা দেওয়া হয়েছিল। কিন্তু বিসিবির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা দেওয়া হয় রুপা ফেব্রিকসকে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে ড্রাফট থেকে দল সাজায় ঢাকা। দলের নাম রাখা হয় ঢাকা ডমিনেটর্স। কিন্তু বিপিএলের আর্থিক নানান শর্ত পূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। এবার নিউটেক্স গ্রুপের মালিকানায় আগামী মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ নামে মাঠে নামবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office