শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

সংগৃহীত ছবি

দেশে একই সময়ে মুক্তি পেতে চলেছে সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ ও বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। ইতোমধ্যেই সেন্সরে ছাড়পত্র পেয়েছে ‘অন্তর্জাল’। আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

‘অন্তর্জাল’ পরিচালনা ও চিত্রনাট্য করেছেন দীপংকর দীপন। নিমার্তার সঙ্গে যৌথভাবে গল্প লিখেছন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ্‌ বিনতে কামালসহ অনেকেই। আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

দীপংকর দীপন বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালোই লাগছে। শুনেছি ৮ সেপ্টেম্বর শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’ এদেশে মুক্তি পাবে। এটি নিঃসন্দেহে ভালো সিনেমা। এর সঙ্গে ফাইট করতে হলে প্রচার প্রচারণা নিয়ে আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে। এখন এরই প্রস্তুতি নিচ্ছি।’

তবে জটিল কোনো বিষয় হবে না বলে দর্শকদের আশ্বস্ত করে দীপন বলেন, ‘বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে। এটা সবার সিনেমা। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। আর বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে।’

সিনেমায় লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চরিত্রটি দেশের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রাখে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। এ ছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন এবিএম সুমন, কিটো ভাই মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office