শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ধনাঞ্জয়া-কামিন্দুর সেঞ্চুরিতে বড় লিড শ্রীলংকার

খেলা ডেস্ক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধনাঞ্জয়া-কামিন্দুর সেঞ্চুরিতে বড় লিড শ্রীলংকার

সংগৃহীত ছবি

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড পেয়েছে সফরকারী শ্রীলংকা। তৃতীয় দিনের দ্বিতীয় শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৪৩০ রানে এগিয়ে লংকানরা। প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩৩৮ রান করেছে শ্রীলংকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে লংকানদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৯ রান। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিলো তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ^ ফার্নান্দো ২ রানে অপরাজিত ছিলেন।

আজ তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ২৭৩ বলে ১৭৩ রান যোগ করে শ্রীলংকাকে বড় লিড এনে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।

৯টি চার ও ২টি ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করে মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। চা-বিরতির আগে সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত আছেন কামিন্দু। ১৭১ বল খেলে ১৩টি চার মারেন তিনি। ১৩ রানে অপরাজিত আছেন প্রবাথ জয়সুরিয়া।

বাংলাদেশের নাহিদ রানা-মিরাজ ২টি, শরিফুল-তাইজুল ও খালেদ ১টি করে উইকেট নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office