শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ধানুশসহ একাধিক তামিল অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধানুশসহ একাধিক তামিল অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি

সংগৃহীত ছবি

তামিল ইন্ডাস্ট্রিতে সাধারণত একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়টা খুব একটা দেখা যায় না। তবে এবার ধানুশসহ একাধিক তামিল অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রযোজকদের সংগঠন টিএফপিসি (তামিল ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিল)। শুধু তাই নয়, রীতিমতো তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রযোজকদের অভিযোগ, ধানুশ, বিশাল রেড্ডি, সিলম্বরাসন এবং অথর্ব একাধিক বার চুক্তিভঙ্গ করেছেন। পাশাপাশি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে নতুন সিনেমা নিয়ে চুক্তি করবেন না তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধানুশসহ একাধিক অভিনেতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও অসহযোগিতার অভিযোগ এনেছেন তামিল প্রযোজক সংস্থা।

জানা গেছে, অভিনেতা সিলম্বরাসন ওরফে সিম্বু একটি সিনেমার জন্য ৬০ দিন শুটিং করার শিডিউল দিলেও মাত্র ২৭ দিন শুটিং করেছেন। এই অভিযোগ জানিয়েছেন সিনেমাটির প্রযোজক মাইকেল রায়াপ্পান।

অন্যদিকে বিশাল এক সময় প্রযোজকদের সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন। সেই সময় তিনি আর্থিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রযোজকদের অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিনেতারদের মধ্যে ধানুশকে নিয়ে অনুরাগীদের মধ্যে রহস্যের দানা বেঁধেছে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি একটি সিনেমার কাজ সম্পূর্ণ করেননি।

অভিযুক্ত অভিনেতারা সমস্যার সমাধান না করা পর্যন্ত তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ওই প্রযোজক সংস্থা। এমনকি নতুন কোনো সিনেমাতেও তাদেরকে চুক্তিবদ্ধ করবেন না তারা। যদিও অভিনেতাদের তরফ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office