শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

নচিকেতার কণ্ঠে বকুল-বেলালের গান

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

৬ বছর পর বাংলাদেশে এসে প্রথমবারের মতো গাইলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। বেলাল খানের সুরে গানের কথা লিখেছেন কবির বকুল।

‘তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ/ আমার দিকে আর ফিরে তাকিয়ো না/ কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/ অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না/ আমি তো ফুল শুকনো বকুল/ দু’হাতে কুড়িয়ে নেবার দিন শেষ/ ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ।’ এমনই কথামালায় সাজানো হয়েছে গানটি।

কীভাবে গানটির সঙ্গে যুক্ত হলেন নচিকেতা? সেই গল্পই শোনা গেল, সম্প্রতি চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে বাংলাদেশে আসেন নচিকেতা। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে উঠেন গীতিকবি বকুলের বাড়িতে। ঘরোয়া আড্ডায় কবির বকুল নচিকেতাকে গানের সুর শোনালে নচিকেতা তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন এই মুহূর্তে গান গাওয়ার জন্য গলা একদম রেডি আছে।

যেই কথা, সেই কাজ। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজার প্রোটিউন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নচিকেতা।

তার কথায়, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করছে। ভালো কথা ভালো সুর সব সময় আমাকে আকৃষ্ট করে। বকুল ও বেলাল মিলে যে গানটি তৈরি করছে, সেটি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেত। গেয়ে আনন্দ লাগছে।’

বেলাল খান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কোভিডের সময় একদিন বকুল ভাই তার পুরোনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর বকুল ভাইকে সুর শোনালে গানটি নচিকেতা দাদাকে গিয়ে গাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। এবার সত্যি সত্যি সেটা করতে পেরে ভীষণ ভালো লাগছে।’

কবির বকুল বলেন, “কবিতাটি এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ বইয়ের একটি কবিতা। বেলালের সুরে নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।”

বেলাল খান জানান, শিগগিরই গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office