শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ব্যবসা শুরু করলেন রচনা

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন ব্যবসা শুরু করলেন রচনা

সংগৃহীত ছবি

অভিনয়, উপস্থাপনা, সংসার—সব কিছু একা হাতেই সামলাচ্ছেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্য়োপাধ্যায়। এর পাশাপাশি নিজের ব্যবসাও দেখছেন তিনি। কয়েক বছর আগে শাড়ির ব্যবসা শুরু করেন। এবার নতুন ব্যবসায় হাত দিলেন অভিনেত্রী।

‘রচনা কেয়ার’ নামে বাজারে আনলেন নিজের বিউটি প্রোডাক্ট। সম্প্রতি হয়ে গেল রচনা কেয়ারের প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠান। আপাতত, ৬টি প্রোডাক্ট বাজারে আনছেন রচনা। যার মধ্যে রয়েছে, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেসওয়াশ, অ্যালোভেরা জেলের মতো বিউটি প্রোডাক্ট। অনলাইনেও কিনতে পারবেন রচনার প্রোডাক্ট।

এই প্রোডাক্ট নিয়ে রচনা জানিয়েছেন, একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই প্রোডাক্টগুলো। তাই ত্বকের ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। সব বয়সের মানুষই এই প্রসাধনী ব্যবহার করতে পারবেন।

শাড়ির ব্যবসা শুরু করার সময় রচনা জানিয়েছিলেন, ‘বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গত ২০ বছর ধরে আমি আপনাদের জন্যই রচনা বন্দ্য়োপাধ্যায় হয়েছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে আমি কেন শাড়ি বিক্রি করছি? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হল, আমাকে অনেকেই বলেছিলেন, অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে, সাধারণের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই এই বুটিক। সেই কারণেই অনলাইনে শাড়ির ব্যবসা।’

বড় পর্দা থেকে ছোট পর্দায় এসে জনপ্রিয়তা যেন দ্বিগুণ করে ফেলেছেন রচনা। অভিনেত্রী হয়ে শাড়ির ব্যবসা করায় নানা কটাক্ষও শুনতে হয়েছিল রচনাকে। তবে এসবকে পাত্তা দেননি তিনি। বরং এগিয়ে গিয়েছেন নিজের পছন্দে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office