শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নব বৈশাখ

__সমীরণ দাশ   |   বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বৈশাখে আনন্দধারা বয়ে চলে মননে
প্রভাতে উদ্ভাসিত নব সূর্যকে প্রণাম করে
স্বাগত জানিয়ে নববর্ষকে বরণ করি মোরা
নব সাজে সাজি আজই যুবক যুবতী সবে।

পুরনো কষ্ট বেদনা আর রেখ’না কেহ মনে
সবকিছু ভুলে আজ ক্ষমা করো গো তারে
এসো চলি সবে সবকিছু ভুলে মিলেমিশে
একে অপরের হাত দুটি ধরো নতুন দিনে।

বৈশাখী মেলাতে বাঙালী উৎসবে ছুটে চলে
কিনবে চুড়ি, পড়বে টিপ,রাঙা প্রজাপতি মেয়ে,
পান্তাভাত আর ইলিশ মাছ কাচা লংকা খাবো
এসো হে প্রিয়জন বন্ধুবান্ধব সকলকে নিয়ে।

এসো হে আমার প্রিয় সখা হলদে শাড়ী পড়ে
নব সাজে আজ দেখিবো গো নয়ন ভরে
গাঁথিব মালা বকুলের পড়াবো তোমার গলে
ভালোবাসায় শুরু হোক পথচলা নতুন দিনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office