শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তাকারী যুবক কারাগারে

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২১ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণীকে হেনস্তা করার ঘটনায় আটক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২১ মে) জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই যুবকের নাম মো. ইসমাইল ইসলাম (৩৫)। তিনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার বাসিন্দা।

এর আগে শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সিসিটিভির ফুটেজ এবং মুঠোফোনে ধারণ করা ভিডিওর সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে আটক করে।

নরসিংদী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন ওই তরুণী ও দুই তরুণ। সকাল পৌনে ছয়টা পর্যন্ত স্টেশনটির এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্টেশনে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কী পোশাক পরেছো তুমি’। তরুণীও পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার তাতে কী সমস্যা হচ্ছে?’ এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত অন্য কয়েকজন ব্যক্তি।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন। বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলছেন। একপর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন। এ সময় অশ্লীল গালিগালাজ করতে করতে তার পোশাক ধরে টান দেন ওই নারী। কোনোরকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান তরুণী।

এ সময় তার সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। পরে তারাও দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান। পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।

এ ঘটনার পর নরসিংদী রেলওয়ে স্টেশনে নিরাপত্তা আরও জোড়দার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ইসমাইলকে আটকের পর থানায় দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে হেনস্তার শিকার কেউ অভিযোগ করেননি। পরে অভিযুক্ত যুবককে আদালতে তোলা হলে বিচারক ফৌজদারি আইনের ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠান।

তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office