শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নাইজেরিয়ার কোচের দায়িত্ব ছাড়লেন পেসেইরো

খেলা ডেস্ক   |   শনিবার, ০২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইজেরিয়ার কোচের দায়িত্ব ছাড়লেন পেসেইরো

সংগৃহীত ছবি

গত মাসে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে খেলা নাইজেরিয়া ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন পর্তুগীজ কোচ হোসে পেসেইরো।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) পেসেইরোর সামনে আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনাল টার্গেট দিয়েছিল। ৬৩ বছর বয়সী কোচ সেই লক্ষ্য পূরণ করলেও দায়িত্ব থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত নিয়েছেন।

পেসেইরো জানিয়েছেন নাইজেরিয়ার সাথে কাজ করা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তিনি এবং তার কোটিং স্টাফরা পুরো নাইজেরিয়ার দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দারুনভাবে মিস করবেন। গত দুই বছর যাবত তিনি জাতীয় দলের সাথে কাজ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এর পোস্টে পেসেইরো লিখেছেন, ‘২২ মাসের অপরীসিম উৎস্বর্গ, ত্যাগ, আবেগ ও বিপুল উৎসাহের মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ ভাবে সময়টা উপভোগ করেছি। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। এই পরিবারের সদস্য হতে পেরে আমি আনন্দিত। সবাইকে অনেক মিস করবো। কিন্তু যেখানেই থাকিনা কেন এই দলটির সাথে সবসময়ই থাকবো। সবার জন্য অনেক ভালবাসা।’

২০২২ সালের মে মাসে নাইজেরিয়ার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন পেসেইরো। অতীত রেকর্ডের নিরিখে পেসেইরোকে নিয়ে শঙ্কা থাকলেও নিজেকে ভালই প্রমান করেছেন। ২০২৩ আফ্রিকান নেশন্স কাপে নাইজেরিয়ার খেলার যোগ্যতা অর্জন করার পিছনে পেসেইরোর অবদান ছিল। গত মাসে আইভরি কোস্টে অনুষ্ঠিত আফ্রিকার সর্বোচ্চ টুর্নামেন্টে সুপার ঈগলসরা ফাইনালে খেলেছে। রক্ষনাত্মক কৌশলের কারনে তাকে নিয়ে প্রায় সমালোচকরা সড়ব হয়ে উঠতো। যদিও সব প্রত্যাশার বাইরে গিয়ে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল নাইজেরিয়া।

এই আফ্রিকান নেশন্স কাপ পর্যন্তই পেসেইরোর সাথে চুক্তি নবায়ন করেছিল এনএফএফ। যদিও পরবর্তীতে তাকে একই বেতনে আবারো চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছিল। ফাইনালে আইভরি কোস্টের কাছে পরাজিত হবার পর বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাব পাবার বিষয়টি নিশ্চিত করেছেন পেসেইরো। তার বিদায়ে এনএফএফ এখন দীর্ঘমেয়াদী কোন কোচ নিয়োগের দিকে মনোযোগী হবে।

রিয়াল মাদ্রিদের সাবেক সহকারী কোচ পেসেইরো এর আগে সৌদি আরব ও ভেনেজুয়েলা জাতীয় দল ছাড়াও ক্লাব পর্যায়ে স্পোর্টিং লিসবন, এফসি পোর্তো, প্যানাথিনাইকোস, র‌্যাপিড বুখারেস্ট, আল-হিলাল, আল ওয়াহদা, আল-আহলি, কায়রো ও শারজাহ এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office