শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নারী বিশ্বকাপের ৫০ দিন বাকি, বিক্রি হয়েছে সাড়ে আট লাখের বেশী টিকেট

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী বিশ্বকাপের ৫০ দিন বাকি, বিক্রি হয়েছে সাড়ে আট লাখের বেশী টিকেট

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন বাকি রয়েছে। কিন্তু ইতোমধ্যেই সাড়ে আট লাখের বেশী টিকেট বিক্রি হয়ে গেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ফিফার সেক্রেটারী জেনারেল ফাতমা সামুরা বলেছেন, ‘২০২৩ নারী বিশ^কাপ ফুটবলের জন্য একটি মাইলফলকের টুর্নামেন্ট হতে যাচ্ছে।’

বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিচ্ছে। আগামী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথভাবে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।

সামুরা বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে এক মিলিয়ন টিকেট বিক্রির মাইলফলক স্পর্শ করার আশা তারা করছেন। আয়োজকরা অবশ্য দেড় মিলিন টিকেট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সাথে সারা বিশ্বজুড়ে টেলিভিশনে দুই বিলিয়ন দর্শক এই খেলা উপভোগ করবে বলে আয়োজকরা আশাবাদী।

এ বছর নারী বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২০ জুলাই অকল্যান্ডের এডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড বনাম সাবেক চ্যাম্পিয়ন নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ৬৪ ম্যাচের বিশ্বকাপ শুরু হবে। অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়াম ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ পর্বের তিন ম্যাচের জন্য নিউজিল্যান্ডে বেস ক্যাম্প করবে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office