শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নিজের শরীর, রূপ, সত্তা নিয়ে টানাপোড়েনে সামান্থা

বিনোদন ডেক্স   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজের শরীর, রূপ, সত্তা নিয়ে টানাপোড়েনে সামান্থা

সংগৃহীত ছবি

ভারতীয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিজের শরীর, রূপ, সত্তা নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তিনি এও মনে করেন, অন্য মেয়েদের মতো সুন্দর নন তিনি।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ, ব্যতিক্রমী রোগ মায়োসাইটিসের সঙ্গে লড়াই এই সব কিছু নিয়ে তিনি শিরোনামে ছিলেন। অভিনয় থেকেও সাময়িক বিরতি ঘোষণা করেছিলেন অভিনেত্রী।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার পুষ্পা : দ্য রাইজ-এ ও আন্তাভা আইটেম গানে কোমর দুলিয়েছিলেন সামান্থা। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেটাও নিজেই জানিয়েছেন।

তিনি বলছেন, সিদ্ধান্তটি দ্য ফ্যামিলি ম্যান-২ করার মতোই সহজ ছিল। আমি মনে করি, আশেপাশে খুব বেশি লোক না থাকার ভালো দিক হল, নিজে সিদ্ধান্ত নিতে পারা। আপনাকে কেউ মতামত দিচ্ছে না যা আপনাকে পূরণ করতে হবে। উল্টো দিকটি হলো, কাজ করতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন।

সামান্থা আরো বলেন, আমি অন্য মেয়েদের মত সুন্দরী নই। আমার যৌন দিক নিয়ে আত্মবিশ্বাসী নই আমি। আক্ষেপ আছে আমার। আইটেম নাচ করে সেই ভয় কাটাতে চেয়েছিলাম।

বিরতির আগে সামান্থার শেষ ছবি ছিল খুশি! ছবিতে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি। অভিনেত্রীকে পরবর্তীতে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সঙ্গে স্পাই সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণে দেখা যাবে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office