শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়োগের ২৪ ঘণ্টার পরই বাদ সালমান বাট

খেলা ডেস্ক   |   রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিয়োগের ২৪ ঘণ্টার পরই বাদ সালমান বাট

সংগৃহীত ছবি

নিয়োগের ২৪ ঘন্টা পরই সমালোচনার মুখে প্রধান নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর নিষিদ্ধ থাকা সালমানকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের রিয়াজ বলেন, ‘লোকজন আমার এবং সালমানের সম্পর্কে সমালোচনা করছে। এজন্য বাটকে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করছি এবং ইতোমধ্যে সালমানের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আমার দলের অংশ হতে পারবেন না তিনি।’
গত শুক্রবার রিয়াজের পরামর্শক হিসেবে সালমান, কামরান আকমল ও রাও ইফতিখারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্যানেলে সালমান থাকায় সমালোচনার ঝড় উঠে।

পাকিস্তানে নির্বাচক প্যানেলের সমালোচনা করে দেশটির ক্রিকেট বোর্ডে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘এমন নির্বাচক প্যানেল থাকাটা পাগলামির সামিল। যেখানে একজনের সিদ্ধান্তে স্বজনপ্রীতি থাকতে পারে। আরেকজন ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় ফেঁসে গিয়েছিল।’

২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কান্ডে সালমানকে ১০ বছর নিষিদ্ধ করেছিলো আইসিসি। তার সাথে ঐ স্পট ফিক্সিংয়ে আরও জড়িত ছিলেন দুই পেসার মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফ। পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন সালমান।

সালমানের বাটের পরিবর্তে সাময়িকভাবে আসাদ শফিককে নির্বাচক প্যানেলে যুক্ত করা হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office