শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরবিচ্ছিন্ন টেকসই ও গুনগতমানের বিদ্যুৎ সর্বরাহ দিতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

কাউছার আহমেদ রিয়ন   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরবিচ্ছিন্ন টেকসই ও গুনগতমানের বিদ্যুৎ সর্বরাহ দিতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

ফাইল ছবি

মৌলভীবাজারের শতভাগ এলাকাকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। “প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ ” এই শ্লোগানকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়িত্ব এ জেলায় নিরবিচ্ছিন্ন টেকসই ও গুনগতমানের বিদ্যুৎ সর্বরাহ দিতে আগামী বছরের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি কাজ করে চলছেন সমিতির পরিচালক বৃন্দ। এ লক্ষে শনিবার শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সমিতির ৪১তম বার্ষিক সাধারণসভা।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বিএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক অধ্যাপক দ্বীপশিখা ধর ও ডিজিএম জিয়াউল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন এলাকা পরিচালক ডা: আব্দুল আজিজ, শিক্ষক একরামুল কবির, আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ এ সময় জেলার সাত উপজেলার সকল এলাকা পরিচালক ও এলাকার সূধীজনেরা।

অনুষ্ঠানে শৃঙ্খলার সহিত বিদ্যুৎ ব্যবহারের জন্য বিভিন্ন ক্যটাগরিতে একাধিক গ্রাহককে পুরস্কৃত করা হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বিএম মিজানুর রহমান বলেন, মৌলভীবাজার জেলার শতভাগ এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এ জেলায় ৯৪৪৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন তৈরী করে ২০ টি ৩৩/১১টি উপকেন্দ্র তৈরী করে ৪ লক্ষ ৫৮ হাজার ৮শত ৩১ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে।

পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি গ্রাহকদের সেবা প্রদানের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা স্বচ্ছল রাখতে ও আরো গতিময় করতে এ জেলার চা শিল্প, রাবার শিল্প, পোল্টি, ডেইরী ফার্ম, কুর্টির শিল্পসহ এ জেলায় স্থাপিত সকল শিল্প ও কলকারখানায় আবেদনের পর দ্রæততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office