শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান: পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থাী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোর জবরদস্তী নেই। য়ার যার খুশী মতো পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

মন্ত্রী আজ সকাল ১০টায় সিলেট নগরীর দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমস মন্তব্য করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বন্ধের দিন, ভোটের দিন, উৎসবের দিন, এদিন বিএনপির হরতাল ঢংঢাং। শুধু মিডিয়াতে বলার জন্য একর্মসুচী। আসলে বাস্তবে নির্বাচনে হরতাল বলতে কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, সিলেটসহ দেশে নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোথাও জোর জবরদস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে।

এসময় মোমেন বলেন, এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তরুণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে আমাদের বিশ্বাস।

তাছাড়া সিলেটে মানুষজন ভোট দিতে আগ্রহী। ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত সিলেট সিটি নির্বাচনেও ৪৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে আমেরিকাতেও কখনো ৪৪ কখনো ৩৩ শতাংশ ভোট হয়। সুতরাং, নট ব্যাড। টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মের লোকজন যাদের কিছু টাকা পয়সা আছে তারা এরকম ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যান। এই ছুটিতেও অনেকে ঘুরতে চলে যেতে পারেন। তবে নির্বাচনে তা খুব একটা প্রভাব ফেলবে না।

এসময় তিনি বলেন, আমাদের দল আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে। আমাদের দলে ভোট দিলে দেশের উন্নয়ন ও মঙ্গল হয়। দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে। আমি আশাবাদী জনগণ নৌকা মার্কায় বিপুলভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়ী করবে। এসময় তার সাথে পরিবারের সদস্যসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office