শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নিশাঙ্কার ডাবল-সেঞ্চুরিতে ম্লান ওমরজাই-নবির জোড়া শতক

খেলা ডেস্ক   |   শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিশাঙ্কার ডাবল-সেঞ্চুরিতে ম্লান ওমরজাই-নবির জোড়া শতক

সংগৃহীত ছবি

শ্রীলংকান ওপেনার পাথুম নিশাঙ্কার ডাবল-সেঞ্চুরির সামনে বৃথা গেল আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবির জোড়া সেঞ্চুরির। শ্রীলংকার হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল-সেঞ্চুরিয়ান নিশাঙ্কার ২১০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক লংকানরা ৪২ রানে হারিয়েছে আফগানিস্তানকে। ওমরজাই অপরাজিত ১৪৯ ও নবি ১৩৬ রান করেও আফগানিস্তান হার রুখতে পারেননি।

পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ বলে ১৮২ রানের জুটি গড়েন শ্রীলংকার দুই ওপেনার নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দো। ৮টি চার ও ৩টি ছক্কায় ৮৮ বলে ৮৮ রান করে শ্রীলংকার প্রথম ব্যাটার হিসেবে আউট হন ফার্নান্দো। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সাথে ৭১ বলে ১২০ রান যোগ করেন নিশাঙ্কা।

ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি ডাবলে রুপ দেন ১৩৬ বল খেলা নিশাঙ্কা। শ্রীলংকার প্রথম ও বিশে^র ১২তম ডাবল-সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান নিশাঙ্কা। এতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। নিজেদের ওয়ানডেতে চতুর্থ ও আফগানিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান লংকানদের।

২০টি চার ও ৮টি ছক্কায় ১৩৯ বলে অপরাজিত ২১০ রান করেন নিশাঙ্কা। আফগানিস্তানের ফরিদ আহমেদ ২টি উইকেট নেন।

৩৮২ রানের জবাবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে শ্রীলংকা। ষষ্ঠ উইকেটে ২২২ বলে ২৪২ রানের জুটি বেঁধে আফগানিস্তান বড় হারের লজ্জা থেকে বাঁচান ওমরজাই ও নবি। এই জুটিতে ওয়ানডেতে ওমরাজাই প্রথম ও নবি দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান।

দুই ব্যাটারের জোড়া শতকেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রান করতে সক্ষম হয় সফরকারী আফগানিস্তান। শ্রীলংকার মাটিতে রান তাড়ায় যা সর্বোচ্চ। ওমরজাই-নবির জুটি ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এবং আফগানিস্তানের পক্ষে যেকোন উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। তবে হেরে যাওয়া ম্যাচে এটি সর্বোচ্চ।

১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩০ বলে ১৩৬ রান করে সাজঘরে ফিরেন নবি। ১৩টি চার ও ৬টি ছক্কায় ১১৫ বলে অনবদ্য ১৪৯ রান করেন ওমরজাই। শ্রীলংকার প্রমোদ মধুশান ৪টি উইকেট নেন।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office