শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার উপরে প্রবাহিত

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার উপরে প্রবাহিত

সংগৃহীত ছবি

জেলায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ শনিবার সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বেলা ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১৫ গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এরপর বেলা বাড়ার সঙ্গে পানি কমতে শুরু করায় এসব গ্রাম থেকে পানি নেমে যায়।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,‘পানি বাড়ার সঙ্গে আমার ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়সিংহেশ^র গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় ওই দুই গ্রামের মানুষ আতঙ্কের মুখে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে পানি কমতে শুরু করায় এসব মানুষের মধ্যে স্বস্তি ফিরে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, শনিবার উজানের ঢলে তিস্তা নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ছয়টায় তিস্তা ব্যরাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার এবং বেলা ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। এর আগে গত শুক্রবার সারাদি ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। সকালে বিপৎসীমা অতিক্রম করলেও বেলা ১২টা থেকে বিপদসীমা বরাবর বইছে। পানি আরও কমে দুপুরের পর থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office