শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতের ছেলের বাবা কে, ফাঁস করে দিল জন্মসনদ

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নুসরাত জাহান

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সন্তানের পিতৃপরিচয় নিয়ে অনেক কটূক্তি, কটাক্ষের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে যে ধোঁয়াশা এত দিন ছিল, এবার তা কেটে গেছে। সরকারি নথি থেকেই জানা গেল, নুসরাতের নবজাতক সন্তান ঈশানের পিতৃপরিচয়।

কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নথিবদ্ধ হয়েছে, নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত। এটি যশের পারিবারিক নাম। মায়ের নামের পাশে নুসরাত জাহান রুহি। বোঝা গেল, নুসরাত তাঁর ছেলে ঈশানের জন্মসনদের জন্য যেসব তথ্য দিয়েছেন, সেখানে বাবার নাম হিসেবে যশের নাম দেওয়া হয়েছে। তা ছাড়া বাবার পদবিই ছেলের পদবি হিসেবে ব্যবহৃত হয়েছে।

অনলাইনে নবজাতকের জন্মসনদের নিবন্ধন নম্বর দিয়েছে পৌরসভা। সেই সূত্রে জানা গেছে, পৌরসভার স্বাস্থ্য বিভাগ জন্মসনদের ওয়েবসাইট হালনাগাদ করতে গিয়ে এসব তথ্য বেরিয়ে আসে। গত শনিবার টিকা নিতে বেরিয়ে পৌরসভার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন যশরাত। সেখানে জেনে নেন, ছেলের জন্মসনদে বাবার নামের জায়গাটা ফাঁকা রাখলে কোনো আইনি জটিলতা হবে কি না। যদিও দুই তারকা প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলেননি।

nusrat-joss

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান ছবি: ইনস্টাগ্রাম থেকে

১১ সেপ্টেম্বর পুনরায় যশের সঙ্গে কলকাতা পৌরসভায় যান নুসরাত। কলকাতা পৌরসভা এলাকায় যেসব শিশুর জন্ম, তাদের জন্মসনদ দেওয়া হয় এখান থেকে। সেখানে ‘একা মা’ হিসেবে শুধু তাঁর নাম নথিভুক্ত করলে জন্মসনদ পাওয়া যাবে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন নুসরাত।

নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করে আসছিলেন তারকার সঙ্গী নিখিল জৈন। সেই সময়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছিলেন, গত ছয় মাসের বেশি সময় তিনি আর নুসরাত বিচ্ছিন্ন। সন্তানের ব্যাপারে তিনি কিছুই জানেন না। কিছুদিন আগে ছেলেসন্তানের জন্ম দেন নুসরাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, তিনি ও নুসরাত দুজন মিলেই ছেলের নাম রেখেছেন ঈশান। সেই নামের আদ্যক্ষরও যশের নামের মতো ইংরেজি অক্ষর ‘ওয়াই’ দিয়ে শুরু।

পৌরসভার তথ্য বাতায়ন বলছে, অনলাইনে ঈশানের জন্ম নিবন্ধনপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office