শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নেহার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে যা জানালেন রোহন

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তারকা মানেই তাদের ব্যক্তিগত জীবন সব সময় লাইম লাইটে উঠে আসে। অনেকদিন ধরেই গুঞ্জন উঠেছে গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না।

সম্প্রতি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে দাবি করছে যে এ তারকা দম্পতির মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। তাদের বিবাহ বিচ্ছেদের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অবশেষে বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন রোহন প্রীত সিং।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রোহন বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো বানানো জিনিস আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে। তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।’

এ অভিনেতার কথায়, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই আমাদের নিয়ে বলুক কথা লোকে। মানুষের মনে তো আছি।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই।

একবার কপিল শর্মার শো’তে এসে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে পড়তে মন থেকে তৈরি ছিলেন না। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office