শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করেছেন আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত অনিবার্য কারণ’ উল্লেখ করে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেছেন।

আইডিআরএ এর পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এক অভ্যন্তরীণ সভায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আসলাম আলমের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার পদত্যাগ কার্যকর করতে ফাইল তৈরি করা হবে এবং অর্থমন্ত্রীর অনুমতি নিয়ে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রী অনুমোদন দিলে পদত্যাগ কার্যকর হবে।

সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ জীবন ও সাধারণ বিমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি, লাইসেন্স প্রদান, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office