শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে : জাপান

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে : জাপান

সংগৃহীত ছবি

জাপানের মহাকাশ সংস্থা শনিবার তাদের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় দফায় তাদের এ পদক্ষেপ সফল হলো। এরআগে দুইবার টোকিও’র এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এ জন্য তাদেরকে কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়। খবর এএফপি’র।

জেএএক্সএ কর্মকর্তা এএফপি’কে বলেন, এইচ৩ রকেট ‘কক্ষপথে স্থাপন করা হয়েছে।’

জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্টির যৌথভাবে তৈরি করা এইচ৩ রকেট হলো এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরী যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়।

এজেন্সির সরাসরি ধারা বিবরণীতে রকেটটির ইঞ্জিন সফলভাবে প্রজ্জ্বলিত হওয়ায় এটি কক্ষপথে উঠে গেছে বলে ঘোষণা করার পরপরই জেএএক্সএ’র নিয়ন্ত্রণ কেন্দ্রে উল্লাস ও করতালি শোনা যায়।

আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ৩ এর প্রজ্জলন পদ্ধতির উন্নতি করা হয়েছিল। রকেটটি ছোট আকারের দুটি স্যাটেলাইট বহন করে।
এ দুটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

ইনফারেড রশ্মি সনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office