শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পর্যাপ্ত জাহাজ থাকলে দেশের ১৫-২০ বিলিয়ন ডলার বাঁচত: আতিউর রহমান

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পর্যাপ্ত সংখ্যক নিজস্ব জাহাজ থাকলে দেশের ১৫-২০ বিলিয়ন ডলার বাঁচত বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যে পরিবহন খাতে সবচেয়ে বেশি খরচ হয় জাহাজ ভাড়ায়। আমাদের যদি নিজস্ব পর্যাপ্ত জাহাজ থাকত তাহলে ভাড়ার ১৫-২০ বিলিয়ন ডলার রক্ষা করা যেত।

আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি মুখ্য আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

ড. আতিউর রহমান বলেন, পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে। দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বাড়বে, শিল্পের প্রসার ঘটবে। যদিও কিছু দুর্যোগ সাফল্যকে বাধাগ্রস্ত করছে। কিন্তু আমরা এই সংকট কাটিয়ে উঠছি।

তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি নতুন মোড় নিচ্ছে। এই কারণে আমাদেরকে কৃষির গুরুত্ব বাড়িয়ে বাণিজ্য-রূপ দিতে হবে। এই ক্ষেত্রে সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। কৃষি ভর্তুকি তিন গুণ বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা করতে হবে, কৃষি সংশ্লিষ্ট সরকারি জনবলের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বরাদ্দ রাখতে হবে, কৃষি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে, ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিখাতে যারা কৃষি গবেষণা করছেন তাদের জন্য প্রণোদনা দিতে হবে, আইসিটি ব্যবহারের মাধ্যমে কৃষি বাজারজাতকরণ এবং তথ্য আদান-প্রদান বাড়াতে হবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, গত কয়েক দশকে আমেরিকার মতো দেশেও ৮ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটেছে। সেখানে বাংলাদেশে ৬ শতাংশের মতো মুদ্রাস্ফীতি ঘটেছে। কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ডলার বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে। ডলারের উপর নির্ভরতা কমাতে প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে হবে। আমরা সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। তাই বিশ্ববিদ্যালয় মনে করে এই সময়ে অর্থনীতি নিয়ে আলোচনা করা জরুরি। ১

উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক অধ্যাপক সনৎকুমার সাহা প্রমুখ। এ সময় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office