শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পশুর নদে দ্রুত খনন চান গাড়ি আমদানিকারকরা

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলারদের সংগঠন বারভিডা মোংলা বন্দরসংলগ্ন পশুর নদে দ্রুত ড্রেজিং বা খননের দাবি জানিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষকে তারা জানিয়েছে, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি বেড়েছে। এ জন্য পশুর নদে দ্রুত ড্রেজিং করা প্রয়োজন, যাতে বড় জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারে।
গতকাল মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার সঙ্গে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বারভিডা নেতারা এ দাবি জানান বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বারভিডা সভাপতি মো. হাবিব উল্লাহ ডন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বারভিডা নেতারা বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে ঘাটের ভাড়া (ওয়ার্ফ রেন্ট) না বাড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানান। তাঁরা আমদানি করা গাড়ির যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে বন্দর প্রতিনিধি, স্টিভিডোরস ও বারভিডা প্রতিনিধিদের সমন্বয়ে ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম পরিচালনার জন্য বন্দর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। মোংলা বন্দরের বৃহত্তম ব্যবহারকারী হিসেবে বিভিন্ন প্রয়োজনে বন্দর পরিদর্শনের জন্য বারভিডার সদস্যদের অনুকূলে ‘বন্দর প্রবেশ পাস’ দেওয়ার জন্য বারভিডা বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি এবং বিপুল রাজস্ব দেওয়ার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখায় বারভিডাকে ধন্যবাদ জানান। তিনি বারভিডার বিভিন্ন প্রস্তাব যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়নের আশ্বাস দেন।

বারভিডা জানায়, মোংলা বন্দর প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় রিকন্ডিশন্ড মোটরযান আমদানিকারকরা ২০০৯ সাল থেকে এ বন্দর ব্যবহারের মাধ্যমে একে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন। বন্দরটি বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। বারভিডা মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব দিয়ে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office