শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩

সংগৃহীত ছবি

পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনী সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াফা’ বলেছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে একদল লোকের ওপর ইসরায়েলি বিমান থেকে দ’ুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাস প্রতিরোধী কার্যক্রম চালিয়েছে।

বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকে পশ্চিম তীরে তেলআবিবের হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল এ যুদ্ধ ঘোষণা করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office