শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

পুতিনকে বোঝে না যুক্তরাষ্ট্র: ক্রিমলিন

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সম্প্রতি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঠিক খবরটি দিচ্ছে না তার পরামর্শকরা। কারণ তারা পুতিনকে ভয় পান।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, ইউক্রেনে রাশিয়া হামলা করার পর রাশিয়াও অনেক ক্ষতির স্বীকার হয়েছে। তাদের অনেক সেনা নিহত ও আহত হয়েছেন।

তাছাড়া মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অর্থনৈতিকভাবেও যে ক্ষতির মুখে পড়েছে সেটিও পুতিনকে জানানো হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের এমন দাবির জবাব দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের কাছে মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো ধারণাই নেই। এমনকি পুতিনকে তারা বোঝেও না।

এ ব্যাপারে পেসকোভ বলেন, তারা বুঝতে পারে না ক্রিমলিনে (রাশিয়ায়) কি হচ্ছে। তারা প্রেসিডেন্ট পুতিনকে বুঝতে পারে না। তারা বোঝে না কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা কিভাবে কাজ করি।

দিমিত্রি পেসকোভের দাবি, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কিছুই জানে বা বোঝে না। এ কারণে তারা ভুল তথ্য দেয়। আর এসব তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ভুল সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে পেসকোভ বলেন, এসব সম্পূর্ণ ভুল তথ্যের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণে খারাপ প্রভাব পড়ে। সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office