শিরোনাম
এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

পুতিন ক্ষমতায় থাকতে পারেন না: বাইডেন

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৭ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি সংগৃহীত

পোল্যান্ড সফরে গিয়ে শনিবার (২৬ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘কসাই’ হিসেবে উল্লেখ করেছেন। বাইডেন পুতিনকে লক্ষ্য করে বলেছেন, ‘তিনি ক্ষমতায় থাকতে পারেন না।’ বাইডেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রবীণ মার্কিন কূটনীতিক রিচার্ড হাস।

মার্কিন বৈদেশিক সম্পর্ক পরিষদের সভাপতি রিচার্ড হাস এক টুইট বার্তায় বলেন, ‘বাইডেনের এই মন্তব্য একটি জটিল পরিস্থিতিতে আরও জটিল করবে এবং একটি বিপজ্জনক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।’

রিচার্ড হাস বলেন, ‘এটা স্পষ্ট কিন্তু ক্ষতি কীভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় তা স্পষ্ট নয়। তবে আমি পরামর্শ দিচ্ছি তার প্রধান সহকারীরা তাদের প্রতিপক্ষের কাছে পৌঁছান এবং স্পষ্ট করুন যুক্তরাষ্ট্র রাশিয়ান সরকারের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত।’

তবে রবিবার (২৭ মার্চ) পুতিনকে ক্ষমতাচ্যুত করার বক্তব্য নিয়ে সুর পাল্টিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই।

জেরুজালেমে সফরে সাংবাদিকদের ব্লিনকেন বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট, হোয়াইট হাউজ গত রাতে এই বিষয়টি খুব সহজভাবে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন বা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ বা আগ্রাসন চালানোর ক্ষমতা দেওয়া যাবে না।’

ব্লিনকেন এসময় আরও বলেন, আপনারা জানেন এবং আমাদের কাছ থেকে বারবার বলতে শুনেছেন, রাশিয়ায় বা অন্য কোথাও, এই বিষয়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা আমাদের নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office