শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইউক্রেনে রেলস্টেশনে ভয়াবহ রকেট হামলায় নিহত ৩৫

অনলাইন ডেস্ক:   |   শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হামলার পর কিছু মরদেহ স্টেশনের পাশে মাটিতে প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখা হয় ছবি: এএফপি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছিল বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ শুক্রবার হামলার পর ঘটনাস্থল থেকে এএফপির সাংবাদিক জানান, স্টেশনের পাশে মাটিতে প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখা ২০টি সারিবদ্ধ মরদেহ দেখেছেন তিনি। পরে সামরিক যানে মরদেহগুলো তুলে নেওয়া হয়।

হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। স্টেশনের মূল ভবনের কাছে পড়ে থাকা বড় একটি রকেটের অবশিষ্টাংশে লেখা ছিল ‘রাশিয়ায় আমাদের শিশুদের জন্য’।

এর আগে ইউক্রেনের রেলওয়ে কোম্পানির প্রধান আলেকসান্দার কামিশিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দুটি রকেট স্টেশনে আঘাত হেনেছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

এই সপ্তাহের শুরুর দিকেও ক্রামাতোরস্কে রুশ হামলার ঘটনা ঘটে। তবে রাশিয়ার আগ্রাসনে পূর্বাঞ্চলীয় অন্যান্য শহর যে ধ্বংসযজ্ঞ দেখেছে, তার থেকে অনেকটাই রেহাই পেয়েছিল এই শহর। রুশ হামলার আশঙ্কায় পূর্বাঞ্চলের বাসিন্দাদের আগে থেকেই পশ্চিম দিকে গিয়ে আশ্রয় নিতে সতর্ক করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, ইউক্রেনের একেবারে পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর একটি ক্রামাতোরস্ক স্টেশন। দোনেৎস্কের গভর্নর বলেছেন, হামলার সময় হাজারো মানুষ সেখানে ছিলেন। ওই এলাকা থেকে সরে যেতে তাঁরা ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।

এ হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রেল স্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ‘উসকানিমূলক’ ও ‘সম্পূর্ণ অসত্য’।

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে এই হামলা শুরু করে রাশিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office