শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

পোশাক খাতে টেকসই উন্নয়নে সহায়তা দেবে কোরিয়া

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ৩০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পোশাক খাতের টেকসই উন্নয়নে সহায়তা দেবে দক্ষিণ কোরিয়ার পরিবেশ সেবা প্রতিষ্ঠান এসকে ইকোপ্লান্ট। উৎপাদন পর্যায়ে দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারে এই সহায়তা দেওয়া হবে। বিজিএমইএর একটি পরিদর্শক দলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

বিজিএমইএর একটি প্রতিনিধি দল গত শুক্রবার এসকে ইকোপ্লান্ট পরিদর্শন করে। পরিদর্শন শেষে এক বৈঠকে সহায়তার আগ্রহ প্রকাশ করে এসকে ইকোপ্লান্ট। শিগগিরই সংস্থার একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান ও জায়ান্ট গ্রুপের পরিচালক আসাব আদিব হাসান প্রতিনিধি দলে ছিলেন।

বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোশাক উৎপাদনে উদ্ভাবনী প্রযুক্তি এবং পরিবেশসম্মত উৎপাদনশীলতা বৃদ্ধি সুবিধা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এসকে ইকোপ্লান্টের কর্মকর্তারা। বিশেষ করে ইনসিনারেশন বয়লার, বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে আনতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের সুবিধা তুলে ধরেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office