শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবাদী চরিত্র নিয়ে নতুন ওয়েব সিরিজে পাওলি

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিবাদী চরিত্র নিয়ে নতুন ওয়েব সিরিজে পাওলি

সংগৃহীত ছবি

বাংলায় নারীকেন্দ্রিক ওয়েব সিরিজের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার তালিকায় আরও একটি সিরিজ যুক্ত হতে চলেছে। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। সৌভিক কুন্ডু পরিচালিত সিরিজটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সিরিজের নাম ‘গুটিপোকা’। সূত্রের দাবি, এই সিরিজে হিংসার শিকার এক নারীর চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় সে শিক্ষিকা। মূলত শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের প্রেক্ষাপটে গল্প। কিন্তু আপাত ভীরু স্বভাবের পাওলি অভিনীত চরিত্রটি এক সময়ে পরিস্থিতির চাপে কীভাবে ঘুরে দাঁড়ায়, তা নিয়েই সিরিজের গল্প এগোবে। সূত্র জানিয়েছে, একজন নারীর গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ানের আখ্যানকে তুলে ধরবে সিরিজটি।

এই সিরিজে পাওলি ছাড়াও অভিনয় করছেন একঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জীনি চক্রবর্তী প্রমুখ। পাওলির স্বামীর চরিত্রে রয়েছেন সৌরভ। নির্মাতারা এখনও এই সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা করেননি। উল্লেখ্য, এটাই সৌভিকের প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে।

‘হইচই’-এর জন্য তৈরি এই সিরিজটির প্রযোজনা করছে ‘অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট’। আপাতত সিরিজের ওয়ার্কিং টাইটেল ‘গুটিপোকা’। তবে পরবর্তীতে নাম পরিবর্তন হতেও পারে। চলতি সপ্তাহেই সিরিজের শুটিং শেষ হওয়ার কথা। সিরিজটির মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি।

সম্প্রতি ‘জুলি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন পাওলি। সেই সিরিজে তিনি এক রাজনীতিকের চরিত্রে অভিনয় করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office