শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিশোধ নিতে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাশিয়ার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড। এতে বারবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় এবার দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে পুতিন প্রশাসন। শনিবার (১৪ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার জ্বালানি সরবরাহকারী কোম্পানি আরএও জানিয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বর্তমান সমস্যার সমাধান করে ফের বাণিজ্য শুরু করার আশা প্রকাশ করেছে কোম্পানিটি। আরএও নর্ডিক গত দুই দশকেরও বেশি সময় ধরে নর্ড পুল এক্সচেঞ্জের সঙ্গে ব্যবসা করে আসছে।

এদিকে শুক্রবার ফিনল্যান্ডের ট্রান্সমিশন সিস্টেম অপারেটর ফিনগ্রিড জানায়, রাশিয়ার পদক্ষেপে দেশের সরবরাহে কোনো সমস্যা হবে না। কারণ মস্কো থেকে চাহিদার মাত্র ১০ শতাংশ আমদানি করা হয়।

জানা গেছে, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে শিগগিরই যোগ দিতে চায় ফিনল্যান্ড। এজন্য সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। রাশিয়ার সঙ্গে ৮০০ মাইলের সীমান্ত রয়েছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ডের। তবে এ বিষয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ফিনিশ সরকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। এ পদক্ষেপের জন্য হেলসিঙ্কিকে পরিণতি ভোগ করতে হবে ও সতর্ক থাকতে হবে। তাছাড়া ন্যাটোতে যোগ দিলে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office