শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন সালমান খান

বিনোদন ডেক্স   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন সালমান খান

সংগৃহীত ছবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ডিসেম্বর মাসে। ৫ থেকে ১২ তারিখ চলবে উৎসব। প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বিশিষ্টজনেরা। মুম্বাই, কলকাতার তারকার মিলনমেলা ঘটে এই মঞ্চে। তবে এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা। এবার অতিথি হয়ে আসছেন সালমান খান, কমল হাসন ও সোনাক্ষী সিনহা।

সম্প্রতি মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা করেন বিগ বি এবং তার পরিবারের সঙ্গে। ‘জলসা’র দরজায় দেখা যায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি। সেই সময় জানা গিয়েছিল, অমিতাভের সঙ্গে দেখা করে তাকে আসন্ন চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন অমিতাভ।

তবে এখন জানা যাচ্ছে, আসতে পারছেন না অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই নাকি এ বার আসতে পারছেন না তিনি।

অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত তার মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে। সে কারণে দেখা যাবে না ‘কিং খান’কেও। এবার অবশ্য সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান। সদ্য মুক্তি পেয়েছে সালমানের ‘টাইগার ৩’। বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এছাড়া চলতি বছরে কলকাতায় শো করতে এসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করে গিয়েছিলেন সালমান। এবার একেবারে অতিথি হয়ে আসবেন চলচ্চিত্র উৎসবে।

সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office