শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমার্ধে লেবাননকে আটকে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমার্ধে লেবাননকে আটকে রাখলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

শক্তিমত্তায় বিশাল পার্থক্য। র‍্যাংকিংয়ে লেবাননের থেকে ৯৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রথমার্ধে দাপট ছিল লেবাননের। তবে বাংলাদেশ তাদের আটকে রেখেছে এখন পর্যন্ত। গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গেছে দুই দল।

প্রথমার্ধে ৭৬ ভাগ বল দখলে রেখে ৫টি শট নেয় লেবানন, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২৪ ভাগ বল দখলে রেখে দুটি শট নেয় বাংলাদেশ, লক্ষ্যে একটি।

লেবাননকে আটকে রাখার চেষ্টায় শুরু থেকেই রক্ষণাত্মক ছিল বাংলাদেশ। তাই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

৪৩ মিনিটে ডানপ্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিম ভালো একটা সুযোগ পেয়েছিলেন। লেবাননের এক ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলেও বল ছিল বক্সের মধ্যেই, শেষ মুহূর্তে গোলরক্ষক সেই বল বের করে দেন।

এর তিন মিনিট পর লেবাননের ১০ নম্বর জার্সিধারী আল হাজ বক্সের মধ্যে দুইজনকে কাটিয়ে বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়েছিলেন বল। কিন্তু ডানপাশ থেকে তিনি লক্ষ্যভ্রষ্ট শট করেন।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মজিবর রহমান জনি, মেহেদী হাসান, সোহেল রানা-২ ও সুমন রেজা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office