শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান ও ১০০ উইকেটের মালিক স্টোকস

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান ও ১০০ উইকেটের মালিক স্টোকস

সংগৃহীত ছবি

প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ১০০ উইকেটের গর্বিত মালিক এখন বেন স্টোকস। গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ১০৮ রানের দারুন এক ইনিংস উপহার দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
বিশ্বকাপে এটাই তার প্রথম সেঞ্চুরি, সব মিলিয়ে পঞ্চম।

এর মাধ্যমে তিন ফর্মেটে স্টোকসের সর্বমোট আন্তর্জাতিক রান বেড়ে দাঁড়িয়েছেন ১০,০৮১।

স্টোকস ছাড়াও তিলকরতেœ দিলশান, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও সানাত জয়সুরিয়া ক্যারিয়াওে ১০ হাজার রান ও ১০০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন।

ওয়ানডে ফর্মেটে ৩২ বছর বয়সী স্টোকসের ২০১১ সালে অভিষেক হয়। এ পর্যন্ত ১১৩ ম্যাচে তিনি ৩৩৭৯ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন ৭৪টি।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে তার টেস্ট অভিষেক হয়। ৯৭ ম্যাচে এ পর্যন্ত তিনি সংগ্রহ করেছেন ৬১১৭ রান। এই ফর্মেটে উইকেট শিকার করেছেন ১৯৭টি।

টোয়েন্টি ২০ ফর্মেটে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে এ পর্যন্ত ছোট ফর্মেটের এই ক্রিকেট রান করেছেন ৫৮৫ ও উইকেট নিয়েছেন ২৬টি।

৪০.৭১ গড়ে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাঁচটি। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৩টি, দীর্ঘ ফর্মেটে তার ব্যাটিং গড় ৩৬.৪১।

বুধবার নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসটি ছিল বিশ^কাপের ইতিহাসের তার প্রথম সেঞ্চুরি। ৮৪ বলে ৬টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ১২৮.৫৭ স্ট্রাইক রেটে স্টোকস ১০৮ রানের ইনিংস উপহার দিয়েছেন। ক্রিস ওকসের (৫১) সাথে সপ্তম উইকেটে ৮১ বলে ১২৯ রান যোগ করেছেন স্টোকস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office