শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন তাসকিন, শঙ্কায় তামিম

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দিনকয়েক বাদেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। এই সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। পুরোনো পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শঙ্কা আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও।

ওয়ানডে স্কোয়াডে তাসকিনের ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে শরিফুল ইসলামকে। বিসিবির প্রধান নির্বাহী মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছে তাসকিন, তার পিঠের পুরোনা ব্যথার কারণে। তার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে অধিনায়ক তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকালকের ক্লোজ ডোর অনুশীলন ম্যাচে পাওয়া চোটের জন্য। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে তামিম হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে ১১ চার ৩ ছক্কায় ১০১ রান করে হয়েছেন রান আউট। এই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন তামিম।

আগামী রোববার মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office