শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

প্রথম দিনেই কত আয় করল ‘আদিপুরুষ’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম দিনেই কত আয় করল ‘আদিপুরুষ’

সংগৃহীত ছবি

শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। এরপর মুক্তির প্রথম দিনেই আয় ছাড়িয়েছে ১০০ কোটির বেশি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি (ট্রেড ফিগার)। যার ভেতর শুধুমাত্র ছবিটি হিন্দি ভার্সন থেকেই আয় করেছে ৩৬-৩৮ কোটি রুপি! এছাড়া হিন্দির পাশাপাশি ছবিটির তেলেগু ভার্সন থেকেও ভালো উপার্জন হয়েছে বলে জানা গেছে।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ ছবির তালিকায় স্থান করে নিয়েছে আদিপুরুষ। প্রথম স্থানে রয়েছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ২২২ কোটি রুপি। এছাড়া তালিকার দুই নম্বরে আছে ‘বাহুবলী ২’, এর আয় ২১৪ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে আছে ‘কেজিএফ ২’, ১২৫ কোটি রুপি আয় করে চতুর্থ স্থানে আছে ‘সাহো’ এবং ৫ম স্থানে আছে ‘আদিপুরুষ’। ঠিক এর পরের স্থানটিই শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর!

এদিকে আয়ের রেকর্ড গড়লেও ভিএফএক্স, অভিনয় ও সংলাপের কারণে সমালোচনার মুখে পড়েছে প্রভাসের সিনেমা। গতকাল শো শুরু হওয়ার পরেই দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিনেমার বিভিন্ন ক্লিপিংস। আর সেখানে চূড়ান্ত ট্রোলিং করা হয়েছে একাধিক সংলাপ নিয়ে। হিন্দিতে প্রভাস বা কৃতির সংলাপকে ‘টাপোরি’ বলে উল্লেখ করেছেন অনেকেই।

উল্লেখ্য, ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা।ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office