শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রিমিয়ার লিগ: ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাজিত করেছে লিভারপুল, উল্ফসকে উড়িয়ে দিয়েছে চেলসি

খেলা ডেস্ক   |   সোমবার, ২৬ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রিমিয়ার লিগ: ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাজিত করেছে লিভারপুল, উল্ফসকে উড়িয়ে দিয়েছে চেলসি

সংগৃহীত ছবি

লিভারপুলের ম্যানেজার হিসেবে দারুন সূচনা করেছেন আর্নে স্লট। গতকাল এ্যানফিল্ডে তার দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। দিনের আরেক ম্যাচে নোনি মাদুয়েকের হ্যাটট্রিকে উল্ফসকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছে চেলসি।

লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ লিভারপুলের নতুন বসকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন। গত সপ্তাহে ইপসউইচের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪৫ বছর বয়সী স্লটের অধীনে প্রথম জয় নিশ্চিত রেডসরা। গত মৌসুমের শেষে কোচের পদ থেকে জার্গেন ক্লপ সড়ে দাঁড়ানোর পর ফেইনুর্ড থেকে স্লটকে দলে ভেড়ানো হয়। এ্যানফিল্ডে সফলভাবে নয় বছর কাটিয়েছেন ক্লপ।

এ্যানফিল্ডে রেকর্ড ৬০,১০৭ জন সমর্থকের উপস্থিতিতে ১৩ মিনিটে দিয়োগো জোতার পাস থেকে দিয়াজ স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন। ৭০ মিনিটে ১২ গজ দুর থেকে সালাহ ব্যবধান দ্বিগুন করেন।

মলিনেক্সে চেলসির শুরুটা দুর্দান্ত হয়েছিল। মাত্র ৯৮ সেকেন্ডে মাথিয়াস কুনহা কর্ণার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিকোলাস জ্যাকসন ছয় গজ দুর থেকে চেলসিকে এগিয়ে দেন। ২৭ মিনিটে কুনহা উল্ফসকে সমতায় ফেরান। ৪৫ মিনিটে কোল পালমার আবারো চেলসিকে এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে এবার উল্ফসকে সমতায় ফেরান জার্গেন স্ট্র্যান্ড। ৪৯ মিনিটে পালমারের এ্যাসিস্টে মাদুয়েকের শট উল্ফস গোলরক্ষক হোসে সা ধরতে পারেননি। ৯ মিনিট পর মাদুয়েকে আবারো গোলের দেখা পান। ২২ বছর বয়সী মাদুয়েকে পালমারের আরো একটি এ্যাসিস্টে হ্যাটট্রিক পূরণ করেন। এ সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে স্থায়ীভাবে দলে আসা হুয়াও ফেলিক্স ৮০ মিনিটে চেলসির হয়ে ষষ্ঠ গোলটি করেছেন।

লিস্টার থেকে এবারের মৌসুমে চেলসির কোচের পদ গ্রহণ করা এনজো মারসেকার অধীনে এটাই ব্লুজদের প্রথম জয়। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলের পরাজয় দিয়ে চেলসি মৌসুম শুরু করেছিল।

দিনের আরেক ম্যাচে ভিটালিটি স্টেডিয়ামে নিউক্যাসল বোর্নমাউথের সাথে ১-১ গোলে ড্র করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office