শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

প্রেমিকা হতে যেয়ে ‘পাপোশ’ হলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমিকা হতে যেয়ে ‘পাপোশ’ হলেন প্রিয়াঙ্কা

সংগৃহীত ছবি

যখনই যার সঙ্গে জুটি গড়েছেন তখনই তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই তালিকায় শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শহিদ কাপুরসহ রয়েছেন অনেকেই। কিন্তু সব থেকে বেশি আলোচনা যাকে নিয়ে হয়েছে, তিনি শাহরুখ খান।

নিন্দুকদের মতে, প্রিয়াঙ্কার ডুবন্ত ক্যারিয়ার ফের চাঙ্গা করেছেন শাহরুখ। তবে নিজেদের সম্পর্ককে বরাবরই সহকর্মীতে সীমাবদ্ধ রেখেছিলেন এই জুটি। এত দিন মুখ না খুললেও এবার নিজের প্রেম জীবন ও প্রেমিকদের নিয়ে অকপট ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কার কথায়, ‘নিজেকে সময়ই দিইনি, একের পর এক সম্পর্কে জড়িয়েছি। আমার শেষ সম্পর্কের আগে নিজেকে বিন্দুমাত্র সময় দিইনি। আমি যে অভিনেতার সঙ্গেই কাজ করেছি, তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। আসলে আমি তাদের জীবনে ফিট হতে চেয়েছিলাম।’

অভিনেত্রী আক্ষেপের সুরেই বলেন, ‘প্রতিটা সম্পর্কেই কেয়ারটেকার হয়ে রয়ে গিয়েছিলাম। আসলে সম্পর্কগুলোর ক্ষেত্রে আমি যেন পা মোছার পাপোশ হয়ে থেকেছি। নিজের ভালোটা বোঝার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।’

এক কথায়, সম্পর্কের টানাপোড়েনে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে দেখা হয় নিক জোনাসের সঙ্গে। বছর ২৫-এর নিকের সঙ্গে প্রথমে রোমান্স করতে চাননি, বন্ধুত্বই গড়ে তুলতে চেয়েছিলেন। আসলে তখন থেকেই প্রিয়াঙ্কা থিতু হতে চেয়েছিলেন।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার প্রিয়াঙ্কার। অতীত ভুলে বলিউড ছাড়িয়ে এখন হলিউডে নামডাক তার। গত ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’। গত শুক্রবার (৫ মে) মুক্তি পেয়েছে হলিউড রমকম সিনেমা ‘লাভ এগেইন’। এতে তার বিপরীতে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা স্যাম হিউহান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office