শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রেম নিয়ে বিরোধে প্রাণ গেল কলেজছাত্রের

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেম বিষয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিজানুর শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মাজড়া এম ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন বাগানে এ ঘটনা ঘটে।

সিজানুর কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় অভিযুক্ত নাজিম মাজড়া এম ইউ মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। নাজিম উপজেলার হিরন্যকান্দি গ্রামের ইকলাস শিকদারের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিজানুরের বন্ধু তাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সিজানুরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল নাজিম। রোববার দুপুরে কলেজ থেকে বের হওয়ার পর সিজানুরকে ফোন দিয়ে মাদ্রাসার বাগানের পাশে দেখা করতে বলে নাজিম। সেখানে যাওয়া মাত্রই নাজিম সিজানুরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খাদিজা শাহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

কাশিয়ানী থানার ওসি জানান, প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন, কলেজছাত্র ও মাদ্রাসাছাত্র একটি মেয়েকে ভালবাসতো। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office