শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস ক্লাবের সামনে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেস ক্লাবের সামনে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ

সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের কিছু সংখ্যক কর্মী একটি মানববন্ধনের আয়োজন করেন। এসময় তাদের ওপর হামলা চালান বিএনপি কর্মীরা। আওয়ামী লীগের কর্মীদের তারা বেধড়ক মারধর করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী।

এসময় পাশ থেকে ১৫-২০ জন বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহত হয়েছেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুতুব হিলালীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে হুমায়ুন কবির নামে একজন কল ধরেন। তিনি বলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ান। বিএনপি ও জামায়াতের ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হয়েছেন। চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office