শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

‘ফাইনাল’ জিতে সিরিজ আফগানিস্তানের

খেলা ডেস্ক   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ফাইনাল’ জিতে সিরিজ আফগানিস্তানের

সংগৃহীত ছবি

সিরিজ ছিল ১-১ সমতায়। যে কারণে তিন ম্যাচের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। সেই ম্যাচ ৪ উইকেটে জিতে স্বাগতিক আরব আমিরাতের কাছ থেকে সিরিজের ট্রফি কেড়ে নিয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট আর ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

ব্যাট করতে নেমে স্থিতিশীল হতে পারেননি আমিরাতের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৭ রান করেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল মিডলঅর্ডার ব্যাটার আলি নাসরের (২২ বলে ২১)। এছাড়া ১৩ রান করেছেন লোয়ারঅর্ডার ব্যাটার মোহাম্মদ জাওয়াদুল্লাহ। ১২ রান করেছেন বাসিল হামিদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে স্বাগতিক আরব আমিরাত।

আফগানিস্তানের হয়ে খেলতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। ৩ ওভারে তারা তোলেন ৩০ রান। মারকুটে শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি গুরবাজ। ১৪ বলে ২০ রান করে জুনাইদ সিদ্দিকের বলে আরিয়ান লারকার হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরত যান তিনি।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন জাজাই। ৩২ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া ২৮ রান করেন নজিবুল্লাহ জাদরান। ইব্রাহিম জাদরান ২৩, আজমতউল্লাহ ওমরজাই করেন ১৬ রান। শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে সিরিজ ঘরে তোলে আফগানিস্তান।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেসার নাভিন-উল হক। ৩ উইকেট তুলে নেন কায়েস আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office