শিরোনাম
এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ফের ভূমিকম্প

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার সকালে সর্বশেষ যে ভূমিকম্প আঘাত হেনেছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।

একই এলকায় গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি এ এলাকার সর্বশেষ ভূমিকম্প।

মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভার ৭২ কিলোমিটার উত্তর-পূর্বের ৩০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় সোমবার ভোর চারটার কিছু আগে সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে।

রোববার একই এলাকায় ৬ দশমিক ৬ এবং শনিবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। বড়ো ধরনের ভূমিকম্পের পর বেশ কয়েকবার ছোট ছোট কম্পনও অনুভূত হয়েছে। এছাড়া মিন্দানাওয়ের পূর্ব উপক’লের লোকজনকে ভবন থেকে এবং রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

ভূমিকম্পে বড়ো ধরনের ক্ষতির কথা জানা যায়নি। তবে দেয়াল ধসে বিসলিং শহরে ৩০ বছরের এক ব্যক্তি মারা গেছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘আগ্নেয় বলয়’ বরাবর ফিলিপাইনের অবস্থান হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office