শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

ফ্রান্সে করোনাভাইরাসের টিকা বিরোধিতাকারী আইনপ্রণেতা মারা গেলেন করোনায়

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনাভাইরাস প্রতীকী ছবি

ফ্রান্সের আইনপ্রণেতা জোসে এভারার্ড, যিনি করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছিলেন, তিনি এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ফ্রান্সে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার বিরোধিতা করেছিলেন এভারার্ড। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফ্রান্সের কট্টোর ডানপন্থী একটি দলের নেতা তিনি। তবে এটা ঠিক পরিষ্কার নয়, এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি।

এভারার্ডের মৃত্যুর পর তাঁর পরিবার, সন্তান, আত্মীয়স্বজনের প্রতি শোক জ্ঞাপন করে এক টুইট বার্তা দিয়েছেন পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড।

নর্দান ফ্রান্সের পাস–ডি–ক্যালাইস অঞ্চলের আইনপ্রণেতা এভারার্ড। তাঁর দলের নাম ডেবু লা ফ্রান্স। এ ছাড়া নিকোলাস ডুপন্ট–এনিওর প্রতিষ্ঠাতা তিনি। ফ্রান্সে যে সংগঠনগুলো করোনাভাইরাসের টিকার বিরোধিতা করেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন এটি।

এর আগে গত বছরের অক্টোবরে ফ্রান্সের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে তদন্ত করতে। এতে যাঁরা সই করেছিলেন, তাঁদেরও একজন এভারার্ড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office