শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন পূজা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন পূজা

সংগৃহীত ছবি

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এবার পুড়ে যাওয়া কাপড় কিনলেন নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরী।

পূজা চেরী আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান বিদ্যানন্দের মাধ্যমে এ পোড়া কাপড় কিনেছেন। বিষয়টি জানা গেছে বিদ্যানন্দের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস থেকে।

বিদ্যানন্দের পেজের স্ট্যাটাসে লেখা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরী বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি তবে আমার দিনটাই সার্থক।

স্ট্যাটাসে আরও লেখা রয়েছে, সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোনো দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটাই বিদ্যানন্দের চেষ্টা।

উল্লেখ্য, চিত্রনায়িকা নিপুণ আক্তার, নায়ক জায়েদ খান, সংগীতশিল্পী তাহসান, অভিনতো সিয়ামসহ শোবিজ অঙ্গনের আরও তারকা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office